Saturday 10th February, 2024
সোসইটির মধ্যে যোগাযোগ এখন অনেক সহজ এবং ঝামেলামুক্ত করে দিয়েছে হাই সোসাইটির এই মডিউলটি। কোন তার বা ল্যান্ডফোন ছাড়াই যে কেউ, যে কোন জায়গা থেকে সোসইটির যে কারো সাথে কথা বলতে পারবেন। গার্ডরুমে কথা বলার জন্য এখন আর ইন্টারকমের কাছে যেতে হবে না, বাসার যে কোন প্রান্ত থেকেই কথা বলতে পারবেন।
এই মডিউলের মাধ্যমে সোসাইটির ম্যানেজার কমিটির যে কোন গুরুত্বপূর্ণ সংবাদ বা নোটিশ যে কোন সময় দিতে পারবেন, নোটিফিকেশন আকারে তা নির্দিষ্ট লোক পেয়ে যাবে সাথে সাথেই। তা বকেয়া সার্ভিস চার্জের জন্য নোটিশই হোক বা অন্য কোন আনন্দ সংবাদ।
হেল্প-ডেক্স ও কমপ্লেইন মডিউলের মাধ্যমে আপনি ফ্লাটের বা বিল্ডিংয়ের যেকোনো সমস্যার জন্য সাহায্য চাইতে পারেন অথবা কোন বিষয়ে কমপ্লেইন উত্থাপন করতে পারবেন যা প্রয়োজনীয় লোকের কাছে পৌঁছে যাবে তৎক্ষণাৎ।
বিপদ বলে কয়ে আসে না। অনাকাঙ্ক্ষিত বিপদ এলে দরকার হয় দ্রুত ব্যবস্থার। অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার জন্য, যেমন-আগুন, চুরি বা অন্য কোন এক্সিডেন্টে হাই সোসাইটিতে আছে সিকিউরিটি এলার্ম যা সবাইকে সাথে সাথে সতর্ক করবে, আর এক্সেস পয়েন্ট ডিভাইসে(গার্ডরুমে) এলার্ম বাজতে থাকবে।
Posted by Mohammad Rashedul Haque
Beginner's Guide Developers